তৈলাক্ত ত্বকের সমস্যা অনেক মানুষেরই রয়েছে।যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের যেন ভোগান্তি একটু বেশিই।যদিও স্কিন অয়েল ত্বকের সুরক্ষায় কাজ করে এবং বয়স বৃদ্ধির লক্ষণ ঠেকাতে যুদ্ধ করে তথাপি অনেকেই মাত্রাতিরিক্ত তেল নিঃসরণের সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে যদিও স্কিন অয়েল ত্বকের সুরক্ষায় কাজ করে এবং বয়স বৃদ্ধির লক্ষণ ঠেকাতে যুদ্ধ করে তথাপি অনেকেই মাত্রাতিরিক্ত তেল নিঃসরণের সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে টিনএজাররা এই সমস্যায় বেশি ভোগে টিনএজাররা।
যাঁদের তৈলাক্ত ত্বকের সমস্যা তারা,যতই সুন্দর করে মেকআপ করা হোক, কিছুক্ষণ পর মুখ আবার সেই তেলতেলে, চিটচিটে। রাস্তায় বেরোলেই মুখে ময়লা জমে একাকার। বাইরের ধুলা-ময়লা তৈলাক্ত ত্বকে আটকে গিয়ে দেখা দেয় নানা সমস্যা। এর মধ্যে ব্রণের সমস্যা সবচেয়ে বেশি।
তৈলাক্ত ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানগুলো বেশি কার্যকর। আসুন জেনে নিই প্রাকৃতিক উপাদানে ঘরোয়াভাবে তৈরির কিছু সহজ সমাধানের কৌশল।
১। শসা
বিভিন্ন
রূপচর্চায় শসা অনেক পরিচিত একটি উপাদান। আর আপনার ত্বকের তৈলাক্তভাব দূর
করতে সবচেয়ে সহজ স্ক্রাব হচ্ছে এটি। আর নিয়মিত শসার স্ক্রাব ব্যবহার করে
দূর করতে পারেন আপনার ত্বকের তৈলাক্তভাব ও ত্বক। এটি আপনার ত্বককেও করবে
পরিষ্কার।
একটি শসা স্লাইস করে নিয়ে মুখে ঘষুন,এভাবে সারারাত রেখে দিন,সকালে উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন,প্রতিদিন এটা করুন।
২। লেবু
লেবুর রস ত্বকের অনেক সমস্যা সমাধানে সাহায্য করে। তেমনি আপনার ত্বকের তৈলাক্তভাব দূর করতে ভালো কাজ করে।
অর্ধেক
টেবিলচামচ বিশুদ্ধ পানির সাথে ১টেবিলচামচ লেবুর রস মিশান। কটন বল দিয়ে
মিশ্রণটি আপনার ত্বকে লাগান। ১০ মিনিট পর উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে
ফেলুন।দিনে একবার এটা ব্যবহার করুন।
লেবুর রস ত্বককে শুষ্ক করে দেয়।তাই মুখ ধোয়ে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগান।
৩. গ্রিন টি
গ্রিন টি আমাদের শরীরের জন্য অনেক উপকারী ছাড়াও এটি আমাদের ত্বকের জন্যও অনেক উপকারী। আর এটি দিয়ে বানানো স্ক্রাব আপনার ত্বকের তৈলাক্তভাব দূর করতে অনেক কার্যকরী।
এটি তৈরিতে,প্রথমে এক কাপ গরম পানিতে দুটি গ্রিন টি ব্যগ ভিজিয়ে রাখুন যতক্ষণ না সেটি ঠাণ্ডা হয়ে যায়। পরে দুই চামচ গ্রিন টি ডিকোশন নিয়ে তার সঙ্গে চিনি ও লেবুর রস মেশান। এর পর সেটি ৩-৪ মিনিট ত্বকে ভালো করে স্ক্রব করুন। প্রথমে হালকা গরম পানি এবং পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তা হলেই আপানি দূর করতে পারবেন ত্বকের তৈলাক্তভাব।
৪. পেঁপে
তৈলাক্ত ত্বক দূর করতে পেঁপে একটি খুবোই কার্যকারী উপাদান। কারণ এতে থাকা উপাদান গুলো ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বককে পরিষ্কার করে। আর এটির ব্যবহারও অনেক সহজ এবং এটি আপনি মুখ ছাড়াও অন্যান্য স্থানে ব্যবহার করতে পারবেন।যেমনঃ হাত,পা,ঘাড়ে।
এর জন্য শুধু পাকা পেঁপে গলিয়ে নিয়ে তাতে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নিন। এর পর সেটি ত্বকে লাগিয়ে কিছুক্ষন ম্যাসাজ করুন। পরে পানি দিয়ে ধুয়ে ফেলেই পাবেন তেলহীন মসৃণ ত্বক।
৫. চালের গুঁড়া
তৈলাক্ত ত্বক এবং ত্বকের ছিদ্রে থাকা মৃত কোষকে দূর করতে পারে চালের গুঁড়া । এটি বানাতে চালের গুড়া, সামান্য পরিমাণে বেকিং সোডা, এক চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর ২-৩ মিনিট মুখে ভালোকরে মেখে ১০-১৫ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি সপ্তাহে এক-দুবার ব্যবহার করলেই পাবেন উপকার।
তবে মনে রাখবেন, এসব উপাদানের কোনোটিতে যদি আপনার অ্যালার্জি থাকে তা হলে সেটি ব্যবহার করবেন না। বিকল্প টি বেছে নেবেন।
0 Comments