বেশি খেয়ে ফেলেছেন অস্বস্তি লাগছে ? জেনে নিন কী করবেন!

  


 

সামনে ভালো খাবার থাকলে লোভ কে সামলাতে পারে।তাই হয়ে যায় একটু বেশি খাওয়া।আর বেশি খেয়ে ফেলার পর শুরু হয় অস্বস্তি। আবার বেশি খাওয়ার ফলে হতে পারে শরীর খারাপও।তাই নিজের ভালোর জন্যই বেশি খাওয়া থেকে নিজেরই সচেতন থাকতে হবে। আর বেশি খাওয়া হয়ে গেলে অস্বস্তি কাটন কিছু সহজ উপায়ে।  


হাঁটাহাঁটি করুন

বেশি খাওয়া হয়ে গেলে যদি বেশি খেয়ে শুয়ে পড়েন তবে আপনার সমস্যা আরও বেড়ে যাবে। তাই অতিরিক্ত খাবার খেয়ে ফেললে বসে থাকবেন না। কষ্ট হলেও খানিকক্ষণ হাঁটাহাঁটি করুন। ধীরে ধীরে হাঁটুন। এতে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায়।  

লেবু পানি পান করুন

এতে করে বেশি খাওয়া হয়ে গেলে যে অস্বস্তির মধ্যে পরা হয় তা দূর হয়। এক গ্লাস পানিতে একটি লেবুর অর্ধেক অংশ চিপে পান করে ফেলুন। অনেকটা আরাম পাবেন।

হালকা গরম পানি

হালকা গরম জল খেতে পারেন। ভারী খাবার খাওয়ার পর কখনই ঠান্ডা জল খাবেন না। এতে হজম শক্তি ব্যাহত হয়। তবে গরম জল শরীরকে আর্দ্র রাখতে ও দ্রুত হজম হতে সহায়তা করে। 

কফি খেতে পারেন

গরম জল খাওয়ার পাশাপাশি চা বা কফিও খেতে পারেন। এতেও হজম তাড়াতাড়ি হয়। এতে হাঁসফাঁসানি ভাবও অনেকটা কমে যায়।
 

টক দই খান

যতই লোভ হোক না কেন খাওয়ার বিষয়ে সতর্ক থাকুন। অতিরিক্ত খাবার খাওয়া হয়ে গেলে খাবার খাওয়ার পর টক দইও খেতে পারেন। এতে অস্বস্তি থেকে মুক্তি পেতে পারেন।

শসা খেতে পারেন

বেশি খাওয়া হয়ে গেলে শসা খেতে পারেন। তাহলেও পেটের অস্বস্তি অনেকটাই দূর হবে। শসা খাবার হজম হতে সাহায্য করে।

অ্যান্টাসিড জাতীয় ওষুধ খান

বেশি খাওয়া হয়ে গেলে সবচাইতে বেশি যে সমস্যাটি হয় তা হলো বুক জ্বালাপোড়া করা। এই সমস্যা সমাধানের জন্য অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে দেখুন। এতে বুক জ্বালাপোড়ার সমস্যা দূর হবে। তবে সব চাইতে ভালো হয় যদি খাবার সময় একটু হিসাব করে খেতে পারেন।

 

Post a Comment

0 Comments