কোমরে বা কোমরের আশেপাশে ব্যথা? কিডনির সমস্যায় পড়েছেন নাতো?

 

 

 


 

কিডনি দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের কারণে কিডনির সমস্যা ও ঝুঁকি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অনেকসময় সচেতনতার অভাবে কোনো রোগ অনেক কঠিনের দিকে চলে যেতে পারে। তাই লক্ষণ দেখে আগেই রোগের উপস্থিতি জানা গেলে দ্রুত আরোগ্য সম্ভব হয়।তা ছাড়া , আমাদের দেশে অনেক রোগী আছেন যারা আসলে জানেন না যে, কোনটি কোমর ব্যথা আর কোনটি কিডনির ব্যথা। বেশিরভাগ কোমর ব্যথার রোগী মনে করেন তাদের কিডনিতে সমস্যা হয়েছে। তবে কিছু তথ্য বা উপসর্গ জানা থাকলে সহজেই বোঝা যাবে ব্যথাটা কিসের;

কিডনি রোগের লক্ষণগুলো ঃ

১।  কিডনির ব্যথা সাধারণত মেরুদণ্ড থেকে একটু দূরে ডান বা বাম পাশে হয়।

২। কোমরের দুই পাশেও যেতে পারে এবং পেছনের নরম জায়গায় গ্রোয়িনে অনুভূত হতে পারে।

৩। রোগী প্রায়ই নিজেকে অসুস্থ এবং দুর্বল বলে মনে করবে, মাঝে মধ্যে বমি বমি ভাব হবে।

৪।  শরীরে জ্বর জ্বর অনুভব হবে এবং তাপমাত্রা অনেক বেড়ে যাবে।

৫। কিডনির সমস্যা হলে প্রস্রাব বেশি হয় বা কম হয়। বিশেষত রাতে এই সমস্যা বাড়ে। প্রস্রাবের রং গাঢ় হয়। অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব                  হলেও প্রস্রাব হয় না।

৬। প্রস্রাবের সময় ব্যথা, জ্বালাপোড়া- এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ। যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পেছনে ব্যথা করে।

৭। প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে।এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ।

৮। কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীত শীত অনুভব হয়।

৯। কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকে। এটি ত্বকে চুলকানি এবং র‍্যাশ তৈরি করতে পারে।

১০। কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয়। এ ছাড়া কিডনি রোগে শরীরে রক্তশূন্যতাও দেখা দেয়। এসব কারণে শ্বাসের সমস্যা হয়,

১১। কিছু কিছু কিডনি রোগে শরীরে ব্যথা হয়। পিঠের পাশে নিচের দিকে ব্যথা হয়। এটিও কিডনি রোগের একটি অন্যতম লক্ষণ।

 

কিভাবে বুঝবেন এটি কোমর ব্যথাঃ

সাধারণত কোমর ব্যথা, মাংসপেশি, হাড়, জয়েন্ট, নার্ভ বা রগ সম্পর্কিত । এই নির্দিষ্ট যায়গায় করতে থাকে। মেরুদণ্ডের নড়াচড়া যেমন উঠাবসা, সামনে ঝোঁকা, হাঁটা বা দাঁড়ানো একাধারে কাজ বা শুয়ে থাকার সঙ্গে সম্পর্কযুক্ত এবং নড়াচড়ার সঙ্গে কমবে-বাড়বে। এ ব্যথায় জ্বর হয় না।দেহে অন্য কোন সমস্যা থাকলে জ্বর আসতে পারে।

 

 

Post a Comment

0 Comments