এত কাজ সময় পাচ্ছি না, ব্যায়াম করব কখন?

 

 

 



শরীরকে নিয়মিত ফিট রাখতে দরকার নিয়মিত ব্যায়াম। আমরা সবাই জানি যে, নিয়মিত ব্যায়ামে শরীর, মন ভালো থাকে। তাই ,সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের জন্য দরকার নিয়মিত শরীরচর্চার।
সারা দিন কাজের ব্যস্ততা, সময় নেই? ব্যায়াম করব কখন? এমনি কত কথা।সময় নেই? ও কিছু না। মাত্র ৫-১০ মিনিট। হ্যাঁ, ২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ মিনিটই যথেষ্ট। সকালে বা সন্ধ্যায় কাছের কোনো পার্কে, না হলে একটু নিরিবিলি রাস্তায় জোরসে দৌড়রান। দিনের জন্য এটাই যথেষ্ট।প্রতিনিয়ত সকালে বা সন্ধ্যায় এটি করান।

ব্যায়াম ও মৃত্যুহার সম্পর্কে ব্যাপক পরিসরে জরিপে জানা গেছে, দিনে মাত্র পাঁচ মিনিট দৌড়ালে অস্বাভাবিক মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা যায়। এদের মৃত্যুঝুঁকি অন্তত এক-তৃতীয়াংশ কম। তাঁদের আয়ু, যাঁরা মোটেও ব্যায়াম করেন না তাঁদের চেয়ে গড়ে অন্তত তিন বছর বেশি বলে নিরীক্ষায় জানা গেছে। তার মানে ব্যামের ফলে রোগবালাই, কঠিন অসুখ-বিসুখ থেকে দূরে থাকা যায়। মন প্রফুল্ল থাকে।

 

ব্যায়াম যখনি করুন না কেন,তার মধ্যে সকালে করা সবচাইতে উওম। আসুন জেনে নিন আরও কিছু টিপ্স।

 ১. দীর্ঘ রাত্রি গভীর ঘুমের পর সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা যেতে পারে। দীর্ঘ সময় ঘুমের পর সকালের ব্যায়াম সারাদিন আপনাকে ফুরফুরে এবং ফিট রাখতে অনেকটাই সাহায্য করবে।

২. যদি নিয়মিত ব্যায়ামের অভ্যাস না থাকে, তাহলে ব্যায়াম শুরু করুন ধীরে ধীরে। প্রথম সপ্তাহে দিনে দুই মিনিট জোরে দৌড়, এরপর পাঁচ মিনিট মাঝারি গতিতে হাঁটা। পরের সপ্তাহে তিন মিনিট করে দৌড়, তিন মিনিট মাঝারি গতিতে হাঁটা।

৩. লক্ষ রাখুন, শরীরে  যদি চাপ পড়ে, তাহলে আরও ধীরে ধীরে গতি বাড়ান। ধীরে ধীরে এক মাসে দিনে পাঁচ মিনিট হাঁটায় অভ্যস্ত হোন।

৪.ব্যায়াম করার সময়ে অনেক বেশি পরিমাণে খাওয়া একদম ঠিক না, তাই যখন ব্যায়াম করবেন তখন কিছু হালকা খাবার খাবেন।

৫. ওজন নিয়ন্ত্রণে রাখুন। মিষ্টি, কোমল পানীয়, ফাস্টফুড ইত্যাদি তৈরি খাবার যথা সম্ভব পরিহার করুন।

৬. পরিষ্কার,পরিচ্ছন্ন ও নিরিবিলি স্থানে  দৌড়ান। ধুলাবালু থাকলে সমস্যা হতে পারে

৭. আপনার জন্য ২৩ ঘণ্টা ৪৫ মিনিটে এক দিন। বাকি ১৫ মিনিট আপনার নয়, ব্যায়ামের! এভাবে হিসাব করলে আপনি যত ব্যস্তই থাকুন, দিনে ১৫ মিনিটের ব্যায়াম কঠিন কিছু হবে না।

৮. আপনার বয়স বেশি বা শারীরিক কোন সমস্যা থাকলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিন।

 

Post a Comment

0 Comments