যৌন স্বাস্থ্য ভালো রাখার , প্রয়োজনীয় কয়টি খাবার



 স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের পাশাপাশি  স্বাস্থ্যকর যৌন জীবন লাভ করার জন্য প্রয়োজন স্বাস্থ্য সম্মত খাবার।
যৌন সমস্যা কম বেশি সকলেরই কিছু না কিছু থেকে থাকে, তা ছাড়া  যৌন সমস্যা নিয়ে লজ্জায় কেউ আলোচনা করে না।
তাই শুধু মাএ খাবারের কিছু পরিবর্তন করেই অনেক সমস্যার সমাধান করা সম্ভব।
যৌন স্বাস্থ্যের জন্য উপকারীয়  এবং প্রয়োজনীয় কিছু খাবারের কথা আমরা জেনে নেই ।

পালং শাক :


 
পালং শাক যেমন খেতে ভালো, তেমনি কাজেও দারুণ। পালং শাক খাওয়ার রয়েছে অনেক উপকারিতা। তাই খাদ্য তালিকায় অবশ্যই রাখুন পালং শাক।

পালং শাকে প্রচুর ভিটামিন ‘সি’ এবং বিটা কেরোটিন থাকায় তা কোলনের কোষগুলোকে রক্ষা করে। পালং শাক মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে খুবই কার্যকর।পালং শাকে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম। যা শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে। গবেষকদের মতে শরীরে রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে। পালং শাক ও অন্যান্য বিভিন্ন রকম শাক, লেটুস, ফুলকপি, বাঁধাকপি এগুলোতে রয়েছে ফলেট, ভিটামিন বি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপাদান।

ডিম:


 
ডিম পুষ্টি উপাদানে ভরপুর একটি প্রাকৃতিক খাদ্য। একে প্রোটিন এবং পুষ্টি উপাদানের পাওয়ার হাউসও বলা হয়ে থাকে। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের জন্য ডিম একটি অত্যন্ত উপাদেয় খাদ্য। বলা হয়ে থাকে, ‘যদি সুস্থ থাকতে চান, প্রতিদিন একটি করে ডিম খান’।


ডিমে প্রচুর পরিমাণে ক্যালরি, প্রোটিন, আয়রন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন বি-১২, ফলেট, সেলেনিয়াম, কোলিন, কোলেস্টেরল, আছে যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এতে আপনার শরীর শক্তি পাবে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে।

রঙিন ফল:


 
যৌন স্বাস্থ্য ভালো রাখতে ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে খাবারে বৈচিত্র্য আনা খুবই জরুরি। সে জন্যই খাবারের তালিকায় রাখতে হবে বিভিন্ন রঙের ফলফলাদী । এতে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে। কারণ, এসব খাবারে থাকে অ্যান্টি–অক্সিডেন্ট, বিভিন্ন রকমের ভিটামিন, খনিজ উপাদান এবং ফাইটোকেমিক্যালস। যা যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী।


চিনি ছাড়া চা:


 
চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করুন। চিনি ছাড়া লাল চা এবং গ্রিন টি, নিয়মিত খেলে শরীরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। দুধ-চিনি ছাড়া চা -রক্ত চলাচল বাড়ায় ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। প্রতিদিন অন্তত ৩ থেকে ৫ কাপ পর্যন্ত চিনি ছাড়া সবুজ চা বা রঙ চা খেলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং শরীরের ওজন কিছুটা হলেও কমে যায়।

 `

বাদাম ও বিভিন্ন বীজ:


 
পুষ্টিতে ভরপুর এই বাদাম ও বিভিন্ন বীজে  রয়েছে অগণিত উপকারিতা। চিনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কুমড়োর বীজ, সূর্যমূখীর বীজ ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ফাইবার, ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিংক, কপার, সেলেনিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম    এগুলো শরীরে জন্য খুবই উপকারী। যা সেক্স হরমোন গুলো ঠিক মতো কাজ করার জন্য অত্যন্ত প্রয়োজন। তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন। এতে আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকবে।

তৈলাক্ত মাছ:


 
তৈলাক্ত মাছে পাওয়া যায় প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি এসিড যা যৌন শক্তি বাড়াতে কিংবা যৌন জীবনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।    তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোনের নিঃসরন হয়। ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। 

 যাঁরা সন্তানসম্ভবা বা যাঁরা শিগগিরই সন্তান নিতে চান, তাঁদের সপ্তাহে দুই টুকরার বেশি তৈলাক্ত মাছ খাওয়া উচিত নয় বলে জানান বিশেষজ্ঞরা। কারণ এতে ক্ষতি হতে পারে।

ডার্ক চকোলেট: 

 
ডার্ক চকোলেট তৈরির মূল উপাদান কোকোয়া। ডার্ক চকোলেটে আছে ফেনিলেথ্যালামাইন নামক একটি উপাদান যা শরীরে বাড়তি যৌন উদ্দীপনা তৈরী করে। গবেষণায় জানা গেছে যে ডার্ক চকোলেট খেলে সঙ্গীর প্রতি আকর্ষণবোধও বেড়ে যায়। এছাড়াও ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তাই প্রতিদিন শতকরা ৭০ ভাগ কোকোযুক্ত ডার্ক চকোলেটের একটি টুকরো খেয়ে নিন। এতে আপনার  যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হবে।

 

Post a Comment

0 Comments