জলদি পেটের মেদ কমাতে “সহজ”এবং কার্যকরী ব্যায়াম বাইসাইকেল ক্রাঞ্চ

 


 


 পেটের মেদ সকলের কাছেই অপছন্দের।আর শরীরকে ফিট রাখার ক্ষেত্রে পেটের মেদ একটি অন্যতম প্রধাণ অন্তরায়। পেটের মেদ একটি জটিল সমস্যা বটে। অনেক সময় দেখা যায় শরীরের অন্যান্য অংশে তেমন মেদ নেই, কিন্তু পেটের মেদ পুরো সুন্দর্য নষ্ট করে দিচ্ছে। ডায়েটিং করেও পেটের মেদ কমতে চায় না।তাই খাদ্য নিয়ন্ত্রনের পাশাপাশি প্রতিদিন এমন কিছু ব্যায়ামের অনুশীলন করা উচিত যেগুলো সরাসরি পেটের মেদের উপর কাজ করে, সেক্ষেত্রে অনেক ভাল ফল পাওয়া সম্ভব।তাদের মধ্যে অন্যতম হল বাইসাইকেল ক্রাঞ্চ।

  

আসুন জেনে নেই  জলদি পেটের মেদ কমাতে “সহজ” ব্যায়াম বাইসাইকেল ক্রাঞ্চ

 

১. প্রথমে মেঝেতে শুয়ে পরুন। তার পর দুই হাত মাথার নিচে নিয়ে যান।

২. হাটু ভাজ করে ধীরে ধীরে পেটের কাছে নিয়ে আসুন। হাটু ও মাথার মাঝের কোন ৯০ ডিগ্রি হয়,এমন রাখতে হবে পা।

৩. দম ছাড়তে ছাড়তে ডান হাটু বাম কাধের কাছে নিয়ে আসুন। এবার আবার আগের অবস্থানে ফিরে যান এবং দম নিন।

৪. আবার দম ছাড়তে ছাড়তে বাম হাটু ডান কাধের কাছে নিয়ে যান।

৫. হাটু তুলার সাথে সাথে মাথা তার বিপরীত দিকে ঘুরান।যাতে করে শরীরে চাপ অনুভব হয়।

৬. এভাবে প্রতি পাশ ১৫ বার করে মোট ৩০ বার ব্যায়ামটি করুন।



 এই ব্যায়ামটি  ১-৩ মিনিট করে প্রতিদিন ৩বার করার চেষ্টা করুন। এভাবে প্রতি পাশ ১৫ বার করে মোট ৩০ বার ব্যায়ামটি করুন। এটি আপনার পেটের পেশীর ওপর অনেক চাপ সৃষ্টি করে, যা আপনার মেদ দ্রুত কমাতে সাহায্য করবে।

 

Post a Comment

0 Comments