মেয়েদের মুখের সৌন্দর্য হলো মসৃণ ত্বকে। আর এই সৌন্দর্য নষ্ট করে দিতে পারে মুখের ওপর অবাঞ্ছিত লোম।মেয়েদের ঠোঁটের ওপরের লোমগুলো বেশ খারাপ দেখায়। এই জন্যই অনেকেই বিউটি পার্লারে যান ওয়াক্সিং বা থ্রেডিং করাতে। এতেও কিন্তু স্থায়ী সমাধান মেলে না।তবে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপাদানে আপনি মুক্তি পেতে পারেন অবাঞ্ছিত লোম থেকে। তবে জেনে নেওয়া যাক অবাঞ্ছিত লোম ওঠানোর সহজ কৌশল |
১) মধু ও চিনির এই দুটি উপাদান অবাঞ্ছিত লোম তোলার খুবই কার্যকারী।এ দুটি উপাদান দিয়েই তৈরি করতে হবে অবাঞ্ছিত লোম তোলার ফেসমাস্ক। এই ফেসমাস্ক তৈরি করতে ২ টেবিল চামচ চিনি ও এক টেবিল চামচ মধু নিন। এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।এর পর আস্তে আস্তে মাস্কের মতো তুলে ফেলুন।
২) ত্বকের জন্য হলুদ একটি গুরুত্বপুণ্য উপাদান। হলুদের রয়েছে নানা গুণাগুণ, যা ত্বকে জাদুর মতো কাজ করে। তাই মুখের অবাঞ্ছিত লোম দূর করার জন্য হলুদের বিকল্প নেই।
প্রথমে হলুদের পেস্ট তৈরি করে মুখের ওপরে লাগান। ২০ মিনিট লাগানোর পর শুকিয়ে গেলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারের ফলে মুখের লোমের ঘনত্ব ধীরে ধীরে হালকা দেখাবে।
৩) ডিম
শুধু খাবারের জন্য ব্যবহার করা হয় তা কিন্তু নয়। ডিমের রয়েছে অনেক
কার্যকরী গুণাগুণ। তাই মুখের অবাঞ্ছিত লোম দূর করার জন্য ডিম বেশ উপকারী।
৪) একটা সম্পূণ্য লেবুর রস আর তার সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখে অন্তত ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। দেখবেন, এতে মুখের লোমের ঘনত্ব অনেকটাই কমে যাবে।
৫) প্রাচীনকাল থেকেই ত্বকের রূপচর্চার জন্য ব্যবহার হয়ে আসছে বেসন। তাই ত্বকের জন্য বেসন ব্যবহার করা ভালো, এ ছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।বেসনও মুখের অবাঞ্ছিত লোম দূর করার জন্য বেশ উপকারী।
বেসন ও হলুদ একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগানোর পর শুকিয়ে গেলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলের জন্য প্রতিদিন ব্যবহার করতে পারেন। এতে মুখের অবাঞ্ছিত লোমগুলো কম সময়ে দূর করতে সাহায্য করবে।
৬) ১ চামচ দুধের সঙ্গে ১ চামচ বার্লি গুঁড়ো আর আধা চামচ লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এ বার ওই মিশ্রণ মুখে মেখে অন্তত ১৫-২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতি মুখের লোমের ঘনত্ব স্বাভাবিক ভাবে কমাতে সাহায্য করে।
0 Comments